২১ এ মমতা বন্দ্যোপাধ্যায়, ২৬ এও মমতা বন্দ্যোপাধ্যায়, শিলিগুড়ি থেকে বার্তা ফিরহাদের - The News Lion

২১ এ মমতা বন্দ্যোপাধ্যায়, ২৬ এও মমতা বন্দ্যোপাধ্যায়, শিলিগুড়ি থেকে বার্তা ফিরহাদের




দি নিউজ লায়ন ;  ২১এ মমতা বন্দ্যোপাধ্যায় ২৬এও মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি থেকে বার্তা ফিরহাদের। রবিবার শিলিগুড়ি এসে দলীয় কার্যকর্তা ও শিলিগুড়ি পুর নিগমের  প্রশাসক বোর্ডের বাম নেতাদের সঙ্গে বৈঠক পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমের। এদিন বিমান বন্দর থেকে নেমে হোটেলে সাংবাদিকদের সম্মুখে মন্ত্রী শুভেন্দু অধিকারী প্রসঙ্গে বলেন শুভেন্দু এখনো কোনো কিছু নেয়নি, তাই তাকে নিয়ে আমি কিছু বলবো না। 


তবে  অতৃপ্ততায় অনেক মানুষ ভোগে, সেই অতৃপ্ততাকে কখনো পূরণ করা যায় না একই সঙ্গে প্রসঙ্গে মন্তব্য ফিরহাদের। তিনি বলেন এধরনের যারা রয়েছেন তাদের এক দুজনের দল বদলের কথা আসছে। আমরা যারা গান্ধীবাদ নিয়ে চলছি তারা কখনও গান্ধি হত্যাকারীদের সাথ দেবনা। গান্ধীবাদ নিয়ে বড় হলাম আর গুজরাট- উত্তরপ্রদেশের হিংসাকারীদের দিকে চলে যাবো, তা হয়না। তিনি সাফ জানিয়ে দেন মানুষের মধ্যে ও তৃনমূল দলের মধ্যে এ নিয়ে কোনো উত্তেজনা নেই। তিনি শিলিগুড়ি থেকেই দৃঢ়তার সঙ্গে বলেন তৃনমূল গুজরাট ইউপি থেকে আসা কোনো দল নয়।


 কঠিন আন্দোলনের ফসল। তৃনমূল না এলে সিপিএম বাঙলা থেকে যেত না। তাই ফের ২১ ও ২৬ এ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই থাকবে বাংলা। কারন তিনি বলেন বাংলার মানুষ দু'একজন নেতাতে বিশ্বাস করে না। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী এটার ওপরেই বাংলার মানুষ রায় দেবে। বাংলার মানুষ নিরাপদ হাতেই বাংলার দায়িত্ব দেবে। এদিন শিলিগুড়িতে নিজের হাতে স্টিয়ারিং রেখে বেঙ্গল সাফারি ঘুরলেন ফিরহাদ। 


পরবর্তীতে বেঙ্গল সাফারি আরও বড় পরিসরে ধরা দেবে, বাংলার মধ্যে উল্লেখযোগ্য হয়ে উঠবে সাফারি পার্ক ঘুরে জানালেন মন্ত্রী ফিরহাদ হাকিম। রবিবার শিলিগুড়ির একটি বেসরকারি হোটেলে ওঠেন ফিরহাদ হাকিম। সেখান থেকে নান্টু পাল ও দার্জিলিং জেলা তৃনমূল সভাপতি রঞ্জন সরকার ও দলীয় জেলা নেতৃত্বদের সঙ্গে আলোচনা সারেন প্রথম দফায়। এরপরই সাফারিতে যান ও সাফরি করেন এবং গগল্ফ কার্ট স্টিয়ারিং হাতে সাফারি ঘুরে দেখেন। এরপর বিকেল ৬টা থেকে ফের দফায় দফায় প্রশাসনিক বৈঠক তার। 


বিকেলের প্রথম দফায় শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ এর সঙ্গে বৈঠকে বসেন তিনি।বৈঠকে উপস্থিত ছিলেন এসজেডিয়ের চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন, ভাইস চেয়ারম্যান নান্টু পাল, দার্জিলিং জেলা শাসক শশাঙ্ক শেটি, এসজেডিয়ে সিইও প্রিয়াঙ্কা সিঙলা। এরপরই দ্বিতীয় দফায় শিলিগুড়ি পুরো নিগমের প্রশাসক বোর্ডের সদস্যদের সঙ্গে বৈঠক রয়েছে মন্ত্রী ফিরহাদ হাকিমের। দেখা করবেন মন্ত্রী গৌতম দেবও। 


 অন্যদিকে শিলিগুড়ি পুরো নিগমের মূর্তি উদঘাটনের বিষয় নিয়ে তিনি সাফ জানিয়ে দেন বিরোধী শিবিরকে মমত বন্দ্যোপাধ্যায় সম্মান দেন। তাই বাম নেতা অশোক ভট্টাচার্য্য পুরোপুরি প্রশাসক হওয়ার পরও তার আমন্ত্রন গ্রহন করেছি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.